ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১০:৪৩:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রথমবারের মতো ব্রিটিশ পার্লামেন্ট হাউসের শীর্ষ পদে নারী

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৫:১১ পিএম, ১৮ নভেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০২:৪৮ পিএম, ২২ নভেম্বর ২০১৭ বুধবার

ব্রিটেনের সাড়ে ৬শ’বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো হাউস অব লর্ডস-এর নতুন ‘ব্ল্যাক রড’ হিসেবে শুক্রবার সারাহ ক্লার্কের নিয়োগ অনুমোদন হয়েছে। ১৩৬১ সালে সৃষ্টির পর থেকে এ পদে ৬০ জন দায়িত্ব পালন করেন। এদের সকলেই পুরুষ ছিলেন।


ক্লার্ক আগামী বছরের শুরুতেই আনুষ্ঠানিকভাবে এ পদের দায়িত্ব নেবেন। তিনি বর্তমান ব্ল্যাক রড ডেভিড লিকির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। এ বছরের শেষে ডেভিড লিকি এ পদ ছাড়ছেন।


ব্ল্যাক রড হিসেবে ক্লার্কের অন্যতম দায়িত্ব হবে রাণীর পার্লামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য হাউস অব কমন্স থেকে আইনপ্রনেতাদের হাউস অব লর্ডস-এ ডাকা।


ক্লার্ক বর্তমানে বার্ষিক উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপ সংস্থার দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি চারটি অলিম্পিক গেমস, লন্ডন ম্যারাথন ও ইউকে স্পর্টস’র দায়িত্ব পালন করেন।