ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১০:১১:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুক্তরাষ্ট্রে করোনায় আরও ১০৫৯ মৃত্যু, শনাক্ত এক লাখ ৫১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪১ পিএম, ২১ আগস্ট ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বেড়েছে করোনা সংক্রমণ। ডেল্টা ভেরিয়েন্ট দ্রুত গতিতে ছড়িয়ে পড়ায় দেশটির হাসপাতালগুলোতেও রোগীর ভিড় বাড়ছে। কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক শনাক্তের সংখ্যা দেড় লাখের বেশি এবং হাজারের বেশি মৃত্যু হাজারের বেশি হচ্ছে।

গত একদিনে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে এক লাখ ৫১ হাজারের বেশি মানুষের। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৯ জনের।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৮৩ লাখ ৯৮ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৪ হাজার ২৮১ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৩ লাখ ৯২ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৩ হাজার ৯৯৮ জনের।

শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ১৫ লাখ ৩ হাজার ৪৩৪ জনের। মৃত্যু হয়েছে ৪৪ লাখ ২৬ হাজার ৫৪৩ জনের।

করোনা থেকে সেরে উঠেছেন ১৮ কোটি ৯২ লাখের বেশি মানুষ। এখন করোনা রোগী রয়েছেন এক কোটি ৭৮ লাখের বেশি। এদের মধ্যে এক লাখ ৯ হাজারের বেশি রোগীর অবস্থা গুরুতর।

-জেডসি