ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৬:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রামেক হাসপাতালে একদিনে আরও ১২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৬ পিএম, ২২ আগস্ট ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় ৮ এবং উপসর্গ নিয়ে ৪ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে রামেকে ১ হাজার ১৮১ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২২ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় যে ১২ জন মারা গেছেন তাদের মধ্যে রাজশাহী ৫, নওগাঁ, নাটোর ও পাবনায় ২ জন করে, চাঁপাইনবাবগঞ্জে ১ জন মারা গিয়েছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ১৯৪ জনের আর করোনা শনাক্ত হয়েছে ৩৮ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৫৮ ভাগ।

-জেডসি