ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১০:০৫:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় একদিনে ১৩৯ প্রাণহানী 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১১ পিএম, ২২ আগস্ট ২০২১ রবিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৮০৪ জনের। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৫ হাজার ২৮২ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২০ জন। আর করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৯১ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩০ হাজার ৬১৮ জনের। আর পরীক্ষা করা হয় ৩১ হাজার ৬৮৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ১৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩৮ জন, চট্টগ্রামে ৩১, রাজশাহীতে ১৫, খুলনায় ১৭, বরিশালে ৮, সিলেটে ১২, রংপুরে ৮ ও ময়মনসিংহে ১০ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জনের। করোনায় মারা গেছেন ২৫ হাজার ২৮২ জন।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।