ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১০:০৩:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুক্তরাষ্ট্রে প্রথম পূর্ণ অনুমোদন পেল ফাইজারের কোভিড টিকা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১২ পিএম, ২৪ আগস্ট ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বের প্রথম করোনাভাইরাস টিকা হিসেবে ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকার স্থায়ী অনুমোদন দিল মার্কিন যুক্তরাষ্ট্র। এতদিন যত টিকার অনুমোদন দেয়া হয়েছে সবই জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য। সোমবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এই অনুমোদন দিয়েছে।

করোনাভাইরাসের ডেল্টা রূপ রুখতে ফাইজারের টিকার কার্যকারিতা প্রমাণ মেলাতে এই স্থায়ী ছাড়পত্র দেয়া হয়েছে বলে জানিয়েছে এফডিএ। খবর বিবিসির।

এফডিএ-র কমিশনার জেনেট উডকক বলেন, ‘এই সিদ্ধান্ত আমাদের কাছে একটি মাইলফলক'। এর ফলে মার্কিন নাগরিকরা টিকা নেওয়ার জন্য আরও আত্মবিশ্বাসী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

উডককের দাবি, মানবদেহে দীর্ঘমেয়াদি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেই ফাইজারের টিকার সম্পূর্ণভাবে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ডিসেম্বরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ফাইজারের টিকাকে ছাড়পত্র দিয়েছিলেন। ষষ্ঠ দেশ হিসেবে যুক্তরাষ্ট্র এই টিকার ছাড়পত্র দিয়েছিল। তার আগে ব্রিটেন, বাহরাইন, কানাডা, সৌদি আরব এবং মেক্সিকোতে অনুমোদন পেয়েছিল ফাইজারের করোনা টিকা।

-জেডসি