ব্রাহ্মণবাড়িয়া : নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ২০ নভেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ০২:১৫ পিএম, ২১ নভেম্বর ২০১৭ মঙ্গলবার
ব্রাহ্মণবাড়িয়া জেলায় নিখোঁজ হওয়ার একদিন পর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুর দেড়টার দিকে শহরের পশ্চিম মেড্ডার এলাকার রায় সাহেবের বাড়ি পাশের খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিশুরা হলো, ওই এলাকার মাহাবু্বুর রহমানের ছেলে বাহাউদ্দিন শুভ (৪) ও চন্দন অধিকারীর ছেলে নয়ন অধিকারী (৪)।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, রোববার সকালে শিশু দু’টি নিখোঁজ হয়। অনেক খুঁজেও তাদের না পেয়ে সন্ধ্যায় দু’জনের পরিবার পক্ষ থেকে থানায় আলাদা নিখোঁজ ডায়েরি করা হয়। সোমবার দুপুরে একই এলাকার একটি খালে তাদের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। মরদেহ দুটি ময়নাতদন্তরের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
