ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ৮:০০:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে করোনায় নতুন করে ৪৭ হাজার ৯২ জন আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ২ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ভারতে একদিনে নতুন করে ৪৭ হাজার ৯২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ লাখ ৫৭ হাজার ৯৩৭ জন। 
বর্তমানে করোনায় অসুস্থ লোকের সংখ্যা ২৪ ঘন্টায় বেড়েছে ১১ হাজার ৪০২ জন। এ নিয়ে মোট সংখ্যা হয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৫৮৩ জন। 
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এ খবর জানায়। 
সূত্র মতে, দেশটিতে করোনায় নতুন করে মারা গেছে ৫০৯ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৫২৯ জনে। 
ভারতে গত ৬৯ দিন ধরেই করোনা শনাক্তের হার তিন শতাংশের নিচে রয়েছে। মৃত্যু হার দাঁড়িয়েছে বর্তমানে ১.৩৪ শতাংশ।