দেশে করোনায় আরও ৮৮ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:৩৪ পিএম, ২ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
প্রতীকী ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৮৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৩৬ জন। শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৩৬২ জনে। মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭ হাজার ১১৬ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩৩ হাজার ২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট ৮৯ লাখ ৯১ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৬ শতাংশ। এদিকে ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯০১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৩৭ হাজার ৮৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে নারী ৩৪ জন এবং পুরুষ ৫৪ জন। এদের মধ্যে ঢাকা বিভাগের ৩০, চট্টগ্রাম বিভাগে ২৭, রাজশাহীতে ৫ ও সিলেটে ১০ জন মারা গেছেন। বাকিরা অন্য বিভাগের।
