ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ৮:০১:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩০ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২১ শনিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যহারে কমেছে। আগের কয়েক সপ্তাহে প্রতিদিন মৃত্যু ছিল ২শ’র বেশি মানুষের। তবে গত সাত দিনেরও বেশি সময় ধরে মৃত্যুর সংখ্যা একশোর নিচে রয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১ জন। আর করোনা শনাক্ত হয়েছে ১৭৪৩ জনের। 

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন ৬১ জনের মৃত্যুর ফলে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৪৯৩ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১২ হাজার ২৬ জনে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে। ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর এখানেও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।