ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ২০:০৯:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চসিকের ভারপ্রাপ্ত মেয়র জোবায়দা নার্গিস

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:১৪ পিএম, ২১ নভেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১১:৪১ পিএম, ২২ নভেম্বর ২০১৭ বুধবার


চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়েছেন প্যানেল মেয়র জোবায়দা নার্গিস খান। চসিকের মেয়র আ জ ম নাছির উদ্দীন নিজের চিকিৎসার জন্য থাইল্যান্ড যাওয়ায় তিনি এ দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রিজেন্ট এয়ার লাইন্সের একটি ফ্লাইটে মেয়র থাইল্যান্ডের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করেন। তার অবর্তমানে জোবায়দা নার্গিস মেয়রের সব দায়িত্ব পারন করবেন।

জানা গেছে, মেয়র আ জ ম নাছির উদ্দীন চিকিৎসার জন্য আজ দুপুরে থাইল্যান্ডের উদ্দেশে সপরিবারে চট্টগ্রাম ত্যাগ করেছেন। বেশ কিছু দিন আগে মেয়রের নিজ বাসায় পা পিছলে কোমরে আঘাত পেয়েছিলেন। এরপর দীর্ঘদিন তিনি নিজ বাসায় বিশ্রামে ছিলেন। স্থানীয় চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ড গেছেন।