ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ৭:৫৯:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় আরও ৭০ জনের প্রাণহানী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

সারা দেশে গত ২৪ ঘণ্টায়  করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৬৩ জনে।

এছাড়া একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৩০ জনের। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জনে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিন জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।