ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ৬:১৭:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মেয়েদের নগ্ন করে গ্রাম ঘোরালেন গ্রামবাসীরা! 

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৫ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার

কিশোরী মেয়েদের নগ্ন করে ঘোরানো হচ্ছে গ্রাম।  ছবি—টুইটার।

কিশোরী মেয়েদের নগ্ন করে ঘোরানো হচ্ছে গ্রাম। ছবি—টুইটার।

খরার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। চাই বৃষ্টি। এ জন্য অন্তত ছ’জন কিশোরীকে নগ্ন করে গ্রামে ঘোরালেন গ্রামবাসীরা। তাদের বিশ্বাস, এর জেরে বৃষ্টির দেবতা সন্তুষ্ট হবেন। এই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের দামো জেলার বানিয়া গ্রামে। 

এ ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন (এনসিপিসিআর)। ইতিমধ্যেই দামোর জেলা প্রশাসনের কাছ থেকে এ সম্পর্কে রিপোর্ট চাওয়া হয়েছে।

দামোর পুলিশ সুপার ডিআর তেনিয়ার জানিয়েছেন, বৃষ্টির আশায় স্থানীয় রীতি হিসাবে কয়েক জন কিশোরীকে নগ্ন করে ঘোরানোর খবর পুলিশের কাছে এসেছে। ঘটনাটি ঘটেছে রবিবার। 

তিনি বলেছেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জোর করে ওই কিশোরীদের নগ্ন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানিয়েছেন, স্থানীয়দের মধ্যে বৃষ্টি নিয়ে কিছু ধর্মীয় বিশ্বাস রয়েছে। এই বিশ্বাস অনুযায়ী, কমবয়সী মেয়েদের নগ্ন করে ঘোরানো হয়। বড়রা ভজন গাইতে গাইতে তাদের সঙ্গে ঘোরেন। তারা মনে করেন, এতেই সন্তুষ্ট হবেন বৃষ্টির দেবতা।

নেটমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, এক নাবালিকা নগ্ন হয়ে হাঁটছে। তার পাশে ভজন গাইছেন একদল নারী।