ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৯:৫৬:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ব্রাহ্মণবাড়িয়ায় আ. লীগ নেত্রী খুন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:৪০ পিএম, ২২ নভেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০১:৫৯ পিএম, ২৩ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা স্বপ্না আক্তারকে (৩৮) হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নবীনগরের সাতমোড়া এলাকায় দলীয় কার্যক্রম শেষে রাতে সিএনজি করে গ্রামের বাড়ি চাইরপাড়া যাচ্ছিলেন স্বপ্না আক্তার। পথে বাঙ্গরা নামক স্থানে রাস্তার পাশে দুর্বৃত্তরা তাকে হত্যা করে এবং লাশ ফেলে যায়।

স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশকে খবর য়ে। পরে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চিত্তরঞ্জন পালসহ পুলিশ সদস্য ও আওয়ামী লীগ নেতারা ঘটনাস্থলে যান। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড তা প্রাথমিকভাবে পুলিশ জানাতে পারেনি।