ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ২:০৫:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকান্ড বাঙ্গালি জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়:রওশন এরশাদ

প্রকাশিত : ০৬:৫৫ এএম, ১৫ আগস্ট ২০১৪ শুক্রবার | আপডেট: ১১:৩২ এএম, ১৫ আগস্ট ২০১৪ শুক্রবার

23স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম,ঢাকা:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদৎ বার্ষিকীতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকান্ড বাঙ্গালি জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এ ঘটনা কেবল বাঙালির ইতিহাসে নয় বরং পৃথিবীর ইতিহাসেও বিরল। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ আজ এক বিবৃতিতে মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আরো বলেন, ১৯৭৫ -এর ১৫ আগস্ট মানব ইতিহাসের এক অন্যতম নিষ্ঠুর হত্যাযজ্ঞ হয়েছে । তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে তাঁর প্রিয় বাংলাদেশ কিংবা বাঙালি থেকে বিচ্ছিন্ন করতে পারেনি এখনও । বরং বঙ্গবন্ধু দিনে দিনে বিশাল থেকে বিশালতর হয়ে বিশ্ব মানবাতার পথ প্রদর্শক হয়ে আছেন। বিরোধীদলীয় নেতা ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং একই সাথে শহীদদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান। ১৫.০৮.২০১৪