ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ৬:০৯:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তালেবান সরকার নারীশিক্ষার অনুমতি দিলেও সহশিক্ষা নিষেধ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আফগান নারীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। তবে তাদের পুরুষদের কাছ থেকে আলাদা থেকে পড়াশোনা করতে হবে। 

তালেবান সরকারের নতুন উচ্চ শিক্ষা মন্ত্রী রোববার এ কথা জানান। খবর এএফপি’র।

তালেবানদের অধীনে ১৯৯৬-২০০১ সালের মেয়াদে আফগানিস্তানে নারীর অধিকার মারাত্মকভাবে খর্ব করা হয়েছিল। গত মাসে ক্ষমতায় ফেরার পর থেকে কট্টর ইসলামপন্থী তালেবানরা দাবি করেছে যে, তারা অপেক্ষাকৃত কম কঠোর আইন বাস্তবায়ন করবে।

দেশের শিক্ষা ব্যবস্থার জন্য নতুন সরকারের পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী আব্দুল বাকী হাক্কানি বলেছেন, ছেলে-মেয়েদের একত্রে ক্লাস করার অবসান ঘটবে। 

তিনি বলেন, সহশিক্ষা ব্যবস্থার ইতি টানতে আমাদের কোন সমস্যা নেই। দেশের জনগণ মুসলমান এবং তারা এটা  মেনে নেবে।