দিনাজপুরে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:১৯ এএম, ২৫ নভেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০৭:১১ পিএম, ২৫ নভেম্বর ২০১৭ শনিবার
দিনাজপুরের বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নে বিরলে নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। ইউনিয়নের ঝিনাইকুড়ি বগড়ি বাঁশদহ এলাকায় পুনর্ভবা নদী থেকে ভাসমান অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
শুক্রবার দিনগত রাতে মরদেহটি উদ্ধার করেন পুলিশ সদস্যরা। নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জানান, গভীর রাতে নদীতে ভাসমান মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
পুলিশের ধারণা, অজ্ঞাত ওই নারীকে হত্যা করে দুর্বৃত্তরা নদীতে ফেলে গেছে।
