‘লেবার নিউকামার অব দ্য ইয়ার’ খেতাব পেলেন টিউলিপ সিদ্দিক
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:৪১ এএম, ২৫ নভেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ১২:০৮ পিএম, ২৬ নভেম্বর ২০১৭ রবিবার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক ‘লেবার নিউ কামার এমপি অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন। ওয়েস্ট মিনিস্টারে প্যাচওয়ার্ক ফাউন্ডেশনের কাছ থেকে গত বুধবার তিনি ওই পুরস্কার পান। হাউস অব কমন্সের স্পিকার জন বারকাওয়ের হাত থেকে টিউলিপ পুরস্কার গ্রহণ করেন।
এ খেতাব পাওয়ার পর প্রতিক্রিয়ায় টিউলিপ সিদ্দিক নিজের ফেসবুক পোস্টে বলেছেন, ‘লেবার নিউ কামার অফ দ্য ইয়ার সনদ পেয়ে আমি গর্বিত।’
টিউলিপ সিদ্দিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ছোট বোন শেখ রেহানার একমাত্র কন্যা।
যুক্তরাজ্যের গণতন্ত্র ও সুশীল সমাজে ভিন্ন সম্প্রদায়ের অন্তর্ভুক্তিতে সহায়তা করে থাকে দেশটির সংস্থা প্যাচওয়ার্ক ফাউন্ডেশন। সংস্থাটি প্রতিবছর বিভিন্ন কর্মকাণ্ডের জন্য রাজনীতিবিদদের পুরস্কৃত করে।
টিউলিপ ১৯৮২ সালে জন্মগ্রহণ করেন। কলেজ অব লন্ডন থেকে তিনি ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি যুক্তরাজ্যে লেবার পার্টির পক্ষে নির্বাচিত এমপি। ইতমধ্যে সমাজের নানা ক্ষেত্রে অবদান রেখে তিনি প্রশংসিত হয়েছেন।
