ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১০:৪৪:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পেরুতে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে নারীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:৪৭ এএম, ২৬ নভেম্বর ২০১৭ রবিবার | আপডেট: ০৩:২৬ পিএম, ২৭ নভেম্বর ২০১৭ সোমবার

দক্ষিন আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমার বিভিন্ন সড়কে শনিবার নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে নারীরা বিক্ষোভ মিছিল বের করেন। এতে হাজার হাজার নারী অংশ গ্রহণ করেন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এ বিক্ষোভ মিছিল করা হয়।


মিছিলে অংশ নেয়া নারীরা ‘আর কোন নির্যাতন নয়’, ‘যথেষ্ট নির্যাতন ও সহিংসতা হয়েছে ’,’আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই’সহ নানা রকম শ্লোগানে মুখরিত করে তোলে রাজপথ। এ সময় তারা বিভিন্ন শ্লোগান লেখা পোস্টা ও প্ল্যাকার্ড বহন করে। খবর এএফপি’র।


ল্যাটিন আমেরিকার দেশগুলোতে নারীর প্রতি সহিংসতা একটি বড় সমস্যা। সরকার বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করার পরও নির্যাতনের হার কমছে না।


বিক্ষোভকারীরা নারী নির্যাতনকারীদের কঠোর শাস্তির দাবি করেন। মিছিলে প্রেসিডেন্ট পেদ্রো কুজিনস্কি’র মন্ত্রিপরিষদের পাঁচ নারী অংশ নেন।