ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ৪:৩৬:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ডেঙ্গুতে আরও ২২৯ জন রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫১ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে ১৬ হাজার ৪৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২২৯ জনের মধ্যে ১৭৬ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এবং ৫৩ জন ঢাকার বাইরে।

এদিকে ডেঙ্গুকে এখন পর্যন্ত ৫৯ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ১৮ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮১৯ জন ও দেশের অন্যান্য বিভাগগুলোতে ১৯৯ জন রোগী ভর্তি আছেন।