ডিসেম্বরে কম্বোডিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:১৭ পিএম, ২৭ নভেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ০৫:৪৩ পিএম, ২৮ নভেম্বর ২০১৭ মঙ্গলবার
আসিয়ানভুক্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর তিনদিনের এ সফর সূচি রয়েছে তার।
আজ সোমবার (২৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ এবং কম্বোডিয়ায় স্ব স্ব দেশের কোনো দূতাবাস নেই। এ সফরে দুই দেশের মধ্যে দূতাবাস খোলার বিষয়ে কথা হতে পারে। এছাড়া রোহিঙ্গা ইস্যুটিও আলোচনায় আসবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। মিয়ানমারের প্রতিবেশী দেশ কম্বোডিয়া; রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে দেশটি কার্যকরী ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কম্বোডিয়ার উত্তর-পূর্বে লাওস, পূর্বে ও দক্ষিণ-পূর্বে ভিয়েতনাম, পশ্চিম ও উত্তর-পশ্চিমে থাইল্যান্ড এবং দক্ষিণ-পশ্চিমে থাইল্যান্ড উপসাগর। নম পেন দেশের রাজধানী ও বৃহত্তম শহর।
কম্বোডিয়া থেকে ফিরে ১০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর ফ্রান্স যাওয়ার সম্ভাবনা রয়েছে।
