ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৯:৫৫:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ময়মনসিংহ : শিশু হত্যা মামলায় তিনজনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:০৩ পিএম, ২৮ নভেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১২:৫০ পিএম, ৩০ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় সুজন ওরফে চেতন পন্ডিত (১২) নামে এক শিশু হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসে কারাদণ্ড দেওয়া হয়েছে।


আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নিয়াজী শহিদুল আলম চৌধুরী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-মো. আকবর আলী, মো. আকরাম হোসেন ও তারভীন হাসান আনিস। এদের মধ্যে আকরাম হোসেন পালতক।

ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর নওয়াজেশ আলী মিয়া সাংবাদিকদের জানান, ২০১১ সালে তারাকান্দা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই তিন ব্যক্তি চেতন পন্ডিত নামে ওই শিশুকে হত্যা করে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেওয়া হলো।