ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ৭:৫৩:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নওগাঁয় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

নওগাঁয় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রুপালী (৩৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আত্রাই উপজেলার বিহারীপুরে এঘটনা ঘটে।

নিহত রুপালী নওগাঁর আত্রাইয় উপজেলার পাঁচুপুর ইউনিয়নের ধূলাউড়ী গ্ৰামের সৌদি প্রবাসী খাইরুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে আত্রাই থানাধীন বিহারীপুর মৌজাস্থ লোহার ব্রিজের ওপর থেকে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন।

ট্রেনটি তার দেহ প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ছাইফুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে চিলাহাটি থেকে রাজশাহী অভিমুখে যাওয়া বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিউল আজম জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।