ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ৭:৫৪:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পদ্মায় নৌকাডুবি: আরও এক গৃহবধূর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২০ পিএম, ১ অক্টোবর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মায় নৌকা ডুবির ঘটনায় আরও এক গৃহবধূর লাশ উদ্ধার করছেন স্বজনরা।

শুক্রাবর (১ অক্টোবর) সকালে রাজশাহীর সুলতানগঞ্জে পদ্মা নদীর এক ঘাটে ডেইজি বেগমের লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন।

ডেইজি বেগম উপজেলার দশরোশিয়া এলাকার হারুনআর রশীদের স্ত্রী।

ওসি ফরিদ জানান, নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৬ জন। তবে নিখোঁজের সংখ্যা বাড়তে পারে।

উল্লেখ‌্য, বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষীপুরের চরপাকা এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত সাত জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এছাড়া ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।