আনিসুল হকের মৃত্যুতে স্পিকারের শোক
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:৫০ পিএম, ১ ডিসেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ০৫:২৯ পিএম, ২ ডিসেম্বর ২০১৭ শনিবার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ শুক্রবার এক শোক বার্তায় স্পিকার বলেন, মেয়র আনিসুল একজন প্রখ্যাত ব্যবসায়ী, সফল শিল্পপতি এবং আধুনিক বিজ্ঞান চিন্তা চেতনার মানুষ ছিলেন। এছাড়াও নাগরিক জীবনের উন্নয়ন ও নগরবাসীর স্বাচ্ছন্দ্যের প্রতি তার প্রখর দৃষ্টি ছিলো।
শিরীন শারমীন চৌধুরী আনিসুল হকে আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া এবং চীফ হুইপ আ স ম ফিরোজ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
