ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১:২৯:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ময়মনসিংহ মেডিকেলে একদিনে ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৮ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও সাতজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

সোমবার সকালে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের রহিমা খাতুন (৬৬)। এ ছাড়াও ময়মনসিংহ সদরের আবুল কাসেম ভূঁইয়া (৮২), তারাকান্দা উপজেলার হালিম (৪৫), কল্পনা (৩৫), ধোবাউড়া উপজেলার তামান্না (২৫), হালুয়াঘাট উপজেলার মাহবুব আলম (৬২), ভালুকা উপজেলার সুলতান আহমেদ (৭০) এবং জামালপুর ইসলামপুর উপজেলার মেশু মিস্ত্রি (৬৫) করোনা উপসর্গ নিয়ে মারা যান।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১২ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৯৯ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৪ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ৩২ জন।

সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩০৩টি নমুনা পরীক্ষায় ৮জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৬৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৯৯৬ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ১১৮ জন।