ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১০:৪৫:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হেনস্তা হলেন জুকারবার্গের বোন র‍্যান্ডি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৫:৫৮ পিএম, ২ ডিসেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০১:৪২ পিএম, ৪ ডিসেম্বর ২০১৭ সোমবার

এবার বিমানের মধ্যে যৌন নিগ্রহের শিকার হলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের বোন র‍্যান্ডি জুকারবার্গ। তার অভিযোগ, বিমান কর্মীরাই নাকি অভিযুক্তকে এই কাজের সুযোগ করে দেন।

আলাস্কা এয়ারলাইন্সের বিমানে তিনি মেক্সিকো যাচ্ছিলেন ৷ সেসময়েই ঘটনাটি ঘটে। বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টিকে তাঁরা তদন্ত করে দেখছেন।


মার্ক জুকারবার্গের বোন র‍্যান্ডি জুকারবার্গ তার যৌন হেনস্থার শিকার হওয়ার কথা লেখেন সোশ্যাল মিডিয়ায়।

তার ওই পোস্ট থেকে জানা গেছে, আমেরিকার লস অ্যাঞ্জেলস থেকে মেক্সিকোর মাজাটলানে যাচ্ছিলেন তিনি।

তিনি অভিযোগ, প্রথম শ্রেণিতে তার পাশের যাত্রী টানা নেশা করতে থাকেন, সঙ্গে চলতে থাকে অশ্লীল মন্তব্য।

এমনকী, যে সহকর্মীর সঙ্গে জুকারবার্গের বোন সফর করছিলেন, তার প্রতি তার দুর্বলতা আছে কিনা তাও জানতে চান তিনি।

পাশাপাশি অন্য নারী সহযাত্রীদের শরীর নিয়ে বারবার আপত্তিকর মন্তব্য করেন ওই যাত্রী। গোটা বিষয়টার ব্যাপারে বিমান কর্মীদের কাছে অভিযোগ জানান জুকারবার্গের বোন।

তিনি অভিযোগ করে বলেন, বিমান কর্মীরাই অভিযুক্তকে এই কাজের সুযোগ করে দেন। এদিকে বিমান কর্তৃপক্ষ বলছেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।