ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১:১৪:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রামেক হাসপাতালে একদিনে ৩ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৯ এএম, ৬ অক্টোবর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তে কেউ মারা যায়নি। তবে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হন ১২ জন। আর মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৮২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হন ৬ জন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৪.৬৬ শতাংশ।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা যাওয়া ৩ জনের মধ্যে ১ জন পুরুষ ও ২ জন নারী ছিলেন। তাদের মধ্যে নওগাঁর ২ জন ও ১ জন রাজশাহীর বাসিন্দা। তাদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। রামেকের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ১৪ জন এবং করোনা উপসর্গ নিয়ে ৭৭ জন ভর্তি রয়েছেন ৭৭ জন। মোট ১৯২টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৯১ জন।