ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৮:৪১:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাংলাদেশকে দু`লাখ করোনা টিকা দিচ্ছে মালদ্বীপ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৮ এএম, ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

শুভেচ্ছার নিদর্শন হিসেবে হিসেবে বাংলাদেশকে দুই লাখ ডোজের বেশি করোনার টিকা দিচ্ছে মালদ্বীপ। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আগামী শুক্রবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বুধবার রাতে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, মালদ্বীপ শুভেচ্ছার নিদর্শন হিসেবে বাংলাদেশকে দুই লাখ ১ হাজার ৬০০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকা উপহার দিচ্ছে। এ উপলক্ষে বুধবার মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম ও মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি সই হয়েছে।

মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপহার দেওয়া এসব টিকা আগামী শুক্রবার কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দোহা হয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। শুভেচ্ছার নিদর্শন হিসেবে মালদ্বীপের দেওয়া এসব টিকা দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।