ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ২৩:৩০:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

২৪ ঘণ্টায় করোনায় ২০ জনের মৃত‌্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩২ পিএম, ৯ অক্টোবর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৬৭৪ জন।

৮ অক্টোবর সকাল ৮টা থেকে ৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ৪১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জন।

শনিবার (৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৫৪৩ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২ দশমিক ৪৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৭৩ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৫২ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৯ জন, চট্টগ্রাম বিভাগের ৪ জন, খুলনা বিভাগের ১ জন, বরিশাল বিভাগের ১ জন, রংপুর বিভাগের ৩ জন এবং ময়মনসিংহ বিভাগের ২ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী ও সিলেট বিভাগে করোনায় কারও মৃত‌্যু হয়নি।