ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৯:৫৫:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

১০ বছরের মেয়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:২৬ পিএম, ৫ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০১:৩১ পিএম, ৫ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার

চট্টগ্রামে পড়ার ঘরের জানালার সঙ্গে টাই লাগিয়ে আত্মহত্যা করেছে ১০ বছরের মেয়ে সানিয়া আকতার। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার রাতে চট্টগ্রাম শহরে এ ঘটনা ঘটে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, সোমবার (৪ ডিসেম্বর) রাত ১০টায় সানিয়াকে জরুরি বিভাগে আনা হয়। তবে কেন সে আত্নহত্যা করেছে তা এখনো জানা যায়নি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সানিয়ারা নগরীর চকবাজার ডিসি রোডের শিশু কবরস্থান এলাকার রওশন ম্যানশনের চতুর্থ তলায় ভাড়া থাকত। সে স্থানীয় উইলস স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

সানিয়ার ভাই ফয়সাল পুলিশকে জানান, বাসার পড়ার ঘরে জানালার সঙ্গে টাই লাগিয়ে গলায় ফাঁস দিয়েছে সানিয়া।

কক্সবাজার জেলার টেকনাফের হ্নিলা মৌলভীবাজার মিয়া বাড়ির আবদুস শুক্কুরের মেয়ে সে।