ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১৮:২৪:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ৬ ডিসেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ১১:৪০ এএম, ৭ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার

আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কম্বোডিয়া সফর নিয়ে অবগত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে সফর করেন। তিন দিনের সরকারি সফর শেষে গতকাল মঙ্গলবার বিকেলে তিনি দেশে ফেরেন।

প্রধানমন্ত্রীর এই সফরকালে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে এবং পর্যটন, কৃষি, বেসামরিক বিমান, আইসিটি ও কারিগরি শিক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে কম্বোডিয়া ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি ও নয়টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।