ন্যান্সির অবস্থা স্থিতিশীল
প্রকাশিত : ১০:৪৯ এএম, ১৯ আগস্ট ২০১৪ মঙ্গলবার | আপডেট: ০৫:০০ এএম, ৩১ আগস্ট ২০১৪ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির অবস্থা এখন স্থিতিশীল বলে ডাক্তাররা বলছেন।
মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হওয়ার পর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি এখন এই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
ন্যান্সি ২০১১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।
নেত্রকোনায় বাড়ি থেকে গুরুতর অসুস্থ অবস্থায় ন্যান্সিকে শনিবার নেত্রকোনার একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
পরে রাতের দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
অবস্থার কোন উন্নতি না হওয়াতে রোববার সকালে ন্যান্সিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে তাকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরিবারের সদস্যরা বলছেন, শনিবার তিনি অন্তত ৬০টি ঘুমের বড়ি খেয়েছেন।
তবে তার এই দৃশ্যত আত্মহনন প্রচেষ্টার কারণ সম্পর্কে কেউ মুখ খুলছে না।
১৯.০৮.২০১৪ 