ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ২২:০০:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০৬ জন হাসপাতালে 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৮ পিএম, ১৫ অক্টোবর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এনিয়ে এ বছর বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১০৬ জন। এরমধ্যে ঢাকাতে ৯১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি হয়েছেন ১৫ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ৮৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬৮৫ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৬১ জন রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২১ হাজার ১৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২০ হাজার ৯০ জন। এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮২ জনের।