আজ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
ডেস্ক রিপোর্ট
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:৩৯ এএম, ৭ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৮:১০ পিএম, ৮ ডিসেম্বর ২০১৭ শুক্রবার
আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কম্বোডিয়া সফর নিয়ে অবগত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে বুধবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে সফর করেন। তিন দিনের সরকারি সফর শেষে গত মঙ্গলবার বিকেলে তিনি দেশে ফেরেন।
প্রধানমন্ত্রীর এই সফরকালে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে এবং পর্যটন, কৃষি, বেসামরিক বিমান, আইসিটি ও কারিগরি শিক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে কম্বোডিয়া ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি ও নয়টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
