অপর্ণা সেনকে জিজ্ঞাসাবাদ
প্রকাশিত : ১১:০৩ এএম, ১৯ আগস্ট ২০১৪ মঙ্গলবার | আপডেট: ১১:০৫ এএম, ১৯ আগস্ট ২০১৪ মঙ্গলবার
ডেস্কনিউজ,উইমেননিউজ২৪.কম, ঢাকা:ভারতের প্রখ্যাত অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা অপর্ণা সেনকে সোমবার জিজ্ঞাসাবাদ করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট’।সারদা কেলেঙ্কারির কয়েক কোটি রুপির প্রতারণার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
অপর্ণা সেন সারদা গ্রুপের একটি পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।সারদা চিট ফান্ডের প্রতারণার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট।আগেই অপর্ণা সেন সমন পেয়েছিলেন। সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলো। সে সময় অপর্ণার সঙ্গে ছিলেন তাঁর স্বামী কল্যান রায়।
১৯.০৮.২০১৪ 