ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ২১:০০:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়িতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ২০ অক্টোবর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য নতুন কিছু নয়। এই মনোমালিন্যই কখনো রূপ নেয় ঝগড়ায়। স্ত্রী সঙ্গে  ঝগড়ার জেরেই বাড়িতে আগুন দিলেন এক ব্যক্তি। সেই আগুনে নিঃস্ব হল ১০টি পরিবার।
ভারতের মহারাষ্ট্রে এই ঘটনা ঘটেছে বলে বুধবার গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সাতারার মাজগাঁও গ্রামে বাসিন্দা সঞ্জয় পাতিলের সঙ্গে তার স্ত্রী পল্লবীর পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে সঞ্জয় বাড়ির জিনিসপত্র এক জায়গায় জড়ো করে আগুন ধরিয়ে দেন। এক পর্যায়ে আগুন রান্নাঘরে পৌঁছে যায়।সেখানে রান্নার গ্যাসের সিলিন্ডারে আগুন লেগে সেটি ফেটে যায়। এই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।

এক সময় আগুন পাশের বাড়িগুলোতেও ছড়িয়ে পড়ে। এ সময় ওইসব বাড়ির বাসিন্দারা নিরাপদে সরে গেলেও পুড়ে যায় ১০টি বাড়ি।

ঘটনার পর গ্রামবাসীরা সঞ্জয়কে ধরে ব্যাপক মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।