ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ২০:১৬:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

টিকা নিবন্ধনে বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ২০ অক্টোবর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে করোনা টিকা নিবন্ধনে বয়সসীমা কমিয়ে ১৮ বছর নির্ধারণ করেছে সরকার। এখন থেকে আঠারোর্ধ্ব যে কেউ সুরক্ষা ওয়েবসাইট এবং অ্যাপে নিবন্ধন করে টিকা নিতে পারবেন।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যাদের বয়স আঠারো বা এর বেশি হয়েছে গতকাল সন্ধ্যা থেকেই সুরক্ষা ওয়েবসাইটে তাদের নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে। এখন থেকে ১৮ বছরের যে কেউ নিবন্ধন করে করোনার টিকা নিতে পারবেন।