সমাবেশে থাকবেন খালেদা
প্রকাশিত : ১১:০৮ এএম, ১৯ আগস্ট ২০১৪ মঙ্গলবার | আপডেট: ১১:১০ এএম, ১৯ আগস্ট ২০১৪ মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম,ঢাকা:জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ বাতিলের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে ২০ দলীয় জোট আয়োজিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে তিনি সমাবেশে উপস্থিত হবেন। বিএনপির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
এদিকে সমাবেশে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লা বুলু, ছাত্র বিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ সেলিম, সেচ্ছাসেবক দল সভাপতি হাবিবুন নবী সোহেল প্রমুখ।
তাছাড়া জোটের অন্যান্য নেতাকর্মীরাও বিভিন্ন স্লোগান দিতে দিতে সমাবেশে আসছেন।
সমাবেশকে ঘিরে সোহরাওয়ার্দীতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
১৯.০৮.২০১৪ 