ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ২:২৭:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

টাঙ্গাইলে শাশুড়ি ও পুত্রবধূসহ তিনজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৮ এএম, ৩০ অক্টোবর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাশতলা এলাকার একটি বাসা থেকে শাশুড়ি ও পুত্রবধূসহ তিনজনের মরদেহ উদ্ধার। এ ছাড়া একটি শিশু আহত হয়েছে। তাদের নাম-পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

শ‌নিবার (৩০ অ‌ক্টোবর) সকা‌লে তাদের মর‌দেহ উদ্ধার করা হয়েছে।
দিঘর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন ব‌লেন, হা‌মিদপু‌রের খামারপাড়ায় শাশুড়ি, পুত্রবধূ ও এক যুব‌কের মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। এ সময় এক শিশুকে (৫) আহত অবস্থায় উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। তার অবস্থাও আশঙ্ক‌াজনক।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আজহারুল ইসলাম সরকার বলেন, তিনজ‌নের মৃত্যুর ঘটনার কথা শু‌নে‌ছি। হত্যা নাকি আত্মহত্যা সে‌টা জানা যায়নি। ঘটনাস্থ‌লে যা‌চ্ছি। তদন্ত করে মূল ঘটনা জানা যা‌বে।