ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৯:৫৬:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মুক্তিযোদ্ধা রাজুবালা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ১২ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০১:৪১ পিএম, ১২ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার

সিরাজগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধা রাজুবালা দাস মারা গেছেন। সোমবার (১১ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার চাঁদপুর গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০। তিনি এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।

আজ মঙ্গলবার সকালে তার মেয়ে অর্চনা দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টায় রাষ্ট্রীয় সম্মানের পর তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

প্রয়াত রাজুবালা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন নিজ বাড়িতে পাক-বাহিনীর আক্রমণের শিকার হন। সে সময় তার স্বামীকে বেঁধে রেখে ও শিশু সন্তানকে আছড়ে ফেলে তাকে ধর্ষণ করে পাক আর্মিরা। ২০১৫ সালে সরকার নারী মুক্তিযোদ্ধাদের স্বীকৃতিদান প্রক্রিয়া শুরু করলে প্রথম দফাতেই তিনি তালিকাভূক্ত হন এবং মুক্তিযোদ্ধার স্বীকৃতি লাভ করেন।