ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৯:৫৭:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আবর্জনার স্তূপে নবজাতক মেয়ের লাশ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:৩৯ পিএম, ১২ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৪:৪৩ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৭ বুধবার

মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় মঙ্গলবার সকালে আবর্জনার স্তূপের মাঝে এক নবজাতক কন্যাশিশুর লাশ পাওয়া গেছে।


পরে স্থানীয় পুলিশ আবর্জনার স্তূপ থেকে নবজাতকের লাশটি উদ্ধার করে। আজ সকাল ১০টার দিকে ওই  নবজাতকের লাশ উদ্ধার করা হয়। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সকালে স্থানীয় লোকজন হাটলক্ষ্মীগঞ্জ এলাকার সড়কের পাশে একটি আবর্জনার স্তূপের মধ্যে নবজাতকটির লাশ দেখতে পেলে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। কে বা কারা এ লাশ ফেলে গেছে তা একনো জানা যায়নি।