ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ২:২৬:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতীয় প্রসাধনীসহ মহিলা চোরাকারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৮ পিএম, ৩১ অক্টোবর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নর ঘাসুরিয়া গ্রাম থেকে ৭০ পিস শাড়ি, ১২ হাজার ৮০৪ পিস পায়েল, ২ হাজার ৭০০ পিস নেকলেসসহ বলু নামে এক মহিলা চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
রোববার সকালে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার তৌকির এ তথ্য জানান। গ্রেপ্তারকৃত বলু (৫০) পাঁচবিবি উপজেলার পারইল এলাকার মাজাহার আলীর স্ত্রী।

র‌্যাব কমান্ডার জানান, জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নর ঘাসুরিয়া গ্রামে ভারতীয় অবৈধ প্রসাধনী পাচার হচ্ছে এমন সংবাদ আসে র‌্যাবের কাছে। র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় ভারতীয় শাড়ি, পায়েল, ভারতীয় নেকলেসসহ বলুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, এসব অবৈধ ভারতীয় সামগ্রী সীমান্ত এলাকা থেকে পাচার হয়ে বগুড়া যাচ্ছিল। এ ঘটনায় সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।