ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ২:২৬:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাস-ট্রাক বন্ধে চাপ বেড়েছে ট্রেনের

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৬ এএম, ৫ নভেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

জ্বালানি তেলের দাম বাড়ায় ভাড়া সমন্বয়ের দাবিতে রাজশাহী কর্মবিতরতি শুরু করেছে পরিবহন মালিক ও শ্রমিকরা। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ (৫ নভেম্বর) সকাল থেকে কোনো রুটে ছেড়ে যায়নি বাস, ট্রাক, ট্যাঙ্কলরি ও কাভার্ড ভ্যান। 

এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চাকরি প্রার্থীরা। কারণ আজ সকাল ১০টা থেকে শুরু হচ্ছে খাদ্য অধিদফতরের নিয়োগ পরীক্ষা। বাস বন্ধে তারা অনেকেই অটোরিকশা, থ্রি হুইলার ও হিউম্যান হলারে পাড়ি দিচ্ছেন গন্তব্যে। জ্বালানির দাম বৃদ্ধির অজুহাতে ডিজেলচালিত এসব হালকা যানবাহনেও গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।

এদিকে চাপ বেড়েছে ট্রেনেও। সকাল থেকে যেকটি ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়েছে, সবগুলোতেই ভিড় ছিল যাত্রীদের। টিকেট না পেয়ে অনেকেই চেপেছেন অতিরিক্ত যাত্রী হয়ে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির রাজশাহী বিভাগীয় সভাপতি ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক সাফকাত মঞ্জুর বিপ্লব জানান, হঠাৎ করেই তেলের দাম লিটারে ১৫ টাকা বেড়েছে। যা খুবই অস্বাভাবিক। এ অবস্থায় আমাদের বর্তমান ভাড়ার সঙ্গে তেলের দামের কোনো সমন্বয় হচ্ছে না। ভাড়া না বাড়ালে পরিবহন মালিকদের লোকসানের মুখে পড়তে হবে।

বিপ্লব আরও বলেন, তেলের দামের সঙ্গে ভাড়ার সমন্বয় দাবিতে শুক্রবার থেকে রাজশাহী বিভাগের সব রুটে বাস, ট্রাক চলাচল বন্ধ থাকবে। মালিক-শ্রমিক মিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাড়া সমন্বয় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে। সাময়িক এই অসুবিধার জন্য যাত্রী সাধারণের কাছে ক্ষমাও চেয়েছেন এই পরিবহন নেতা।