ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১০:৪৫:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মিয়ানমারে প্রথম মাসেই শিশুসহ ৬ হাজার ৭শ’ রোহিঙ্গাকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০২:০১ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৭ শুক্রবার

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সহিংসতা শুরু হওয়ার প্রথম মাসেই শিশুসহ অন্তত ৬ হাজার ৭শ’ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে।

চলতি বছরের আগস্ট মাসের শেষ দিকে এই সহিংসতা শুরু হয়।


বৃহস্পতিবার ডক্টর্স উইদআউট বর্ডার্স (এমএসএফ) তাদের নিজস্ব জরিপের ভিত্তিতে একথা জানিয়েছে।


এমএসএফ আরো বলছে, নিহতদের মধ্যে অন্তত ৭৩০টি শিশু রয়েছে যাদের বয়স পাঁচ বছরের নিচে।