ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১৭:৪৯:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ব্রাজিলে বিমান দুর্ঘটনায় কণ্ঠশিল্পী মেন্ডনকা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৬ এএম, ৭ নভেম্বর ২০২১ রবিবার

ব্রাজিলে বিমান দুর্ঘটনায় কণ্ঠশিল্পী মেন্ডনকা নিহত

ব্রাজিলে বিমান দুর্ঘটনায় কণ্ঠশিল্পী মেন্ডনকা নিহত

ব্রাজিলের সঙ্গীত জগতে সাড়া জাগানো জনপ্রিয় তরুণ তারকাদের অন্যতম মার্লিয়া মেন্ডনকা শুক্রবার এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দেশটির পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানান। খবর এএফপি’র।
দমকল বিভাগের কর্মীরা জানান, ২৬ বছর বয়সী অত্যন্ত জনপ্রিয় ‘সার্তানাজো’ গায়িকা একটি ছোট বিমানে করে মিনাস গেরাইস রাজ্যে যাওয়ার সময় দুর্ঘটনায় নিহত হন।
এই বিমান দুর্ঘটনায় দুই পাইলটের পাশাপাশি এ ল্যাটিন গ্র্যামি পুরস্কার বিজয়ীর প্রযোজক এবং তার এক মামা নিহত হয়েছেন।
স্থানীয় পুলিশ প্রধান ইভান লোপেজ জানান, এ বিমান দুর্ঘটনার ব্যাপারে তদন্ত শুরু করেছে।
এক সংবাদ সম্মেলনে লোপেজ বলেন, ‘আমরা এখনো ওই বিমান দুর্ঘটনার কারণ জানতে পারিনি। তবে সেখানের ক্ষতির ধরণ দেখে মনে হচ্ছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে একটি এন্টেনার সাথে ধাক্কা খায়।’ পরে এটি একটি জলপ্রপাতের কাছে পাহাড়িয়া এলাকায় বিধ্বস্ত হয়।
খবরে বলা হয়, ব্রাজিলের কারাটিনগা নগরীর কাছে প্রত্যন্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেখানে শুক্রবার রাতে এ গায়িকার একটি কনসার্টে অংশ নেয়ার কথা ছিল।