মা-বোনকে নির্যাতন, যুবকের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:৪৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৫৬ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৭ রবিবার
কুষ্টিয়ায় মা-বোনকে শারীরিক নির্যাতনের করার অভিযোগে স্বপন নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার বিকেলে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল আহমেদ স্বপনকে কারাদণ্ড দেন।
স্বপন মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের কলাবাড়ীয়া গ্রামের চা বিক্রেতা আব্দুল করিমের ছেলে।
জামাল আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে কলেজ পড়ুয়া বোনকে লাঠি দিয়ে মারধর করে স্বপন। মা ঠেকাতে আসলে তাকেও শারীরিকভাবে নির্যাতন করে সে। বাবাকেও অপমান করে।
পরে বাবা-মা ও বোন থানায় অভিযোগ করে। তাদের অভিযোগের ভিত্তিতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম স্বপনকে গ্রেফতার করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
