ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৮:৩২:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মুক্তিযুদ্ধের প্রেরণায় দেশকে এগিয়ে নিতে হবে : আইভি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৭ রবিবার | আপডেট: ০৭:১১ পিএম, ২১ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, মুক্তিযোদ্ধারা আমাদের প্রেরণার উৎস। মুক্তিযুদ্ধের প্রেরণা নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।


শনিবার রাতে নগরীর দেওভোগ এলকায় আলী আহাম্মদ চুনকা বালিকা উচ্চ বিদ্যালয়ে আমিনুল ইসলাম স্মৃতি সংসদের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের কাছ থেকে পাওয়া প্রেরণা দিয়ে দেশকে আমরা এগিয়ে নিতে চাই। আর সে জন্য আমাদের একতারবদ্ধ হয়ে কাজ করতে হবে। জাতির পিতার সোনার বাংলা বাস্তবায়ন করতে হলে এক সাথে এগুতে হবে সবাইকে।

 
বঙ্গসাথী ক্রীড়া ও সামাজিক সংগঠনের সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা ইউনিট কমান্ডার মোহাম্মদ আলী বলেন, শেখ হাসিনার সরকার সারাদেশের প্রতিটি জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রতিষ্ঠা করেছেন। পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছেন।


অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।