ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১৭:৩৯:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সারাবিশ্বে করোনায় প্রাণহানী আরও সাড়ে ৫ হাজার   

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৫ এএম, ৯ নভেম্বর ২০২১ মঙ্গলবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনায় আক্রান্ত হয়ে প্রায় সাড়ে ৫ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৭ হাজারের বেশি মানুষের। 

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, আজ মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ লাখ ৭১ হাজার ৪৬ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৫ কোটি ১০ লাখ ৩৮ হাজার ৭৭৪ জন। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২২ কোটি ৭৩ লাখ ১৫ হাজার ৩৮২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৪৮৯ জন। এর আগের দিন করোনায় মারা ৪ হাজার ৫৯৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৭ হাজার ১১৪ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে হয়েছে ৩ লাখ ৭৩ হাজার ২১১ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৭৪ লাখ ৩৮ হাজার ৯৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৭৬ হাজার ৩৯৭ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ৭৪ হাজার ৪৫৫ জনের। মারা গেছেন ৪ লাখ ৬১ হাজার ৩৪৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।