লেবাননে নিহত ব্রিটিশ নারীর সন্দেহভাজন খুনীকে গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:৩৬ এএম, ১৯ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার
লেবাননের ব্রিটিশ দূতাবাসে কর্মরত নারী কর্মকর্তার সন্দেহভাজন খুনীকে নিরাপত্তা বহিনীর সদস্যরা সোমবার গ্রেফতার করেছে।
গত শনিবার বৈরুতের একটি হাইওয়েতে রেবেকা ডিকস নামে ব্রিটিশ দূতাবাসের ওই নারী কর্মকর্তার লাশ উদ্ধার করে পুলিশ।
বৈরুতের এক পুলিশ কর্মকর্তা রেবেকার হত্যার সাথে সংশ্লিষ্ট একজনকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন। খবর এএফপি’র।
পুলিশ দাবি করেছে, রেবেকার হত্যার পিছনে কোন রাজনৈতিক কারন নেই। হত্যার আগে যৌন হয়রানির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে গ্রেপ্তারকৃত ব্যক্তি সম্পর্কে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।
নিহত রেবেকার পরিবার, ইউকে অ্যাম্বেসি ও তার কর্মস্থল ডিএফআইডি তার মৃত্যুতে শোক প্রকাশ করলেও হত্যাকান্ড সম্পর্কে কোন তথ্য দেয়নি।
