ইংল্যান্ডে ৬০ শিক্ষার্থীসহ দুর্ঘটনায় স্কুলবাস
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৫০ পিএম, ১১ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি।
ইংল্যান্ডে ৬০ জন শিক্ষার্থীসহ দুর্ঘটনায় পড়েছে একটি দোতলা স্কুলবাস। দেশটির লিংকনশায়ারের নর্থ হাইকহামে ঘটেছে এ ঘটনা। তবে এতে দুজন শিক্ষার্থী সামান্য আহত হওয়া ছাড়া আর কিছু হয়নি।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, বাস করে শিক্ষার্থীদের স্যার রবার্ট প্যাটিনসন একাডেমি এবং নর্থ কেস্টেভেন একাডেমি নামে দুটি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। শিক্ষাপ্রতিষ্ঠান দুটি নর্থ হাইকহামে অবস্থিত।
জানা গেছে, চলতে চলতে হঠাৎ বাসটি একদিকে হেলে যায়। তারপর রাস্তার একদম কিনারে গিয়ে নরম মাটিতে পিছলে যায়। পরে পুলিশ বাসটি উদ্ধার করে। পরে চলাচলের জন্য রাস্তা খুলে দেওয়া হয়।
